সিলেট ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : পদোন্নতি পেলেন সিলেট মেট্টোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম পিপিএম সেবা। এখন তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) ।
গত ৮ মে সুপিরিয়র সিলেকশন বোর্ডের ১৫তম সভায় এ পদে পদোন্নতির সুপারিশ করা হয় মোট ১২ জনকে। এই সুপারিশ গত ১৭ মে অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা।
প্রজ্ঞাপন জারির বিষয়টি প্রক্রিয়াধীন। বিষয়টি নিশ্চিত করছেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব মো. তৌহিদ বিন হাসান ও সিলেট এসএমপির গণমাধ্যম কর্মকর্তা এডিসি সাইফুল ইসলাম।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD