ঢাকায় সমাবেশ সফলে সিলেটে যুবদলের ৫ দিনের কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫

ঢাকায় সমাবেশ সফলে সিলেটে যুবদলের ৫ দিনের কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : আগামী ২৭ ও ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার’ প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে সিলেট জেলা যুবদল এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভার মাধ্যমে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

সোমবার (১৯ মে) সন্ধ্যায় সিলেট মহানগরের ভাতালিয়াস্থ বিএনপির সাবেক আহ্বায়ক হাজি আব্দুল কাইয়ুম জালালী পংকির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মকসুদ আহমদ।

সভায় আগামী ২১, ২২ ও ২৩ মে সিলেট জেলার বিভিন্ন উপজেলা ও পৌর যুবদলের প্রস্তুতি সভা, ২৪ মে প্রচারপত্র বিলি এবং ২৫ মে প্রচার মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।

সভাপতির বক্তব্যে এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, “তরুণরাই দেশের ভবিষ্যৎ, অথচ তারাই আজ সবচেয়ে বেশি বঞ্চিত। রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, অর্থনৈতিক মুক্তির পথ রুদ্ধ। বিএনপি ও এর অঙ্গ সংগঠনসমূহ তরুণদের সেই অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেমেছে।”

তিনি আরও বলেন, “বিএনপি বরাবরই দেশের গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এই আন্দোলন শুধু রাজনৈতিক নয়, এটি একটি মুক্তির লড়াই।”

সভায় বিভিন্ন উপজেলা ও পৌর যুবদলের সমন্বয়ক ও সহ-সমন্বয়করা অংশগ্রহণ করেন এবং ঢাকার সমাবেশ সফল করতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।

এসময় উপজেলা ও পৌর যুবদলের সমন্বয়ক ও সহ-সম্বয়ক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা ও পৌর সাহেদ আহমদ চমন, সাজ্জাদ হোসেন দুদু, মোঃ মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মোঃ জুনেদ আহমদ, বিয়ানীবাজার উপজেলা ও পৌর কবির উদ্দিন, মোঃ কামরান হোসেন হেলাল, মোঃ আব্দুল খালিক, জাকিগঞ্জ উপজেলা ও পৌর ডি এইচ খান মিশু, মোঃ সেলিম আহমদ সেলু, বাছিতুর রহমান, সায়েদ আহমদ দীপক, কানাইঘাট উপজেলা ও পৌর আলাল আহমদ, আজমল হোসেন তুহিন, মোঃ ইসলাম উদ্দিন, এডভোকেট মোবারক হোসেন, গোলাপগঞ্জ উপজেলা ও পৌর জুবায়ের আহমদ, এনামুল হক চৌধুরী শামীম, মোঃ জামাল আহমদ, আর এ বাবলু, গোয়াইনঘাট উপজেলা আলমগীর বক্ত চৌধুরী সোয়েব, মকসুদুল করিম নোহেল, মোঃ আনোয়ার হোসেন রাজু, কোম্পানীগঞ্জ উপজেলা ময়নুল ইসলাম মঞ্জুর, মো: মঈন উদ্দিন, লুৎফুর রহমান ফুরুক, ওসমানীনগর উপজেলা আবু হানিফ, মফিজুছ সামাদ চৌধুরী মাহফুজ, মাসরুর রাসেল, বালাগঞ্জ উপজেলা মো: সাজ উদ্দিন সাজু, রিয়াজ আহমদ, লুৎফুর রহমান, বাহার আহমদ রুহেল, দক্ষিন সুরমা উপজেলা আবুল হাসনাত, ছদরুল ইসলাম, আলফুজ্জামান বকুল, মোঃ জহুরুল ইসলাম রাসেল, সাজ্জাদুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা এডভোকেট শাহজাহান সিদ্দীকী, লায়েক আহমদ, মতিউর রহমান আফজাল, ইকবাল হোসেন গেদু, জৈন্তাপুর উপজেলা শাহীন আহমদ, মোঃ লুৎফুর রহমান, আব্দুল্লাহ আল মামুন

এ সংক্রান্ত আরও সংবাদ