সিলেট ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৭:১৩ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : ভ্যাট ফাঁকি রোধে ২৭ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ডিজিটাল লেনদেন বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন নির্দেশনায় এসব ব্যবসায় ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বা ভ্যাট স্মার্ট চালান ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।
এই নির্দেশনা দেশের ঢাকা, সিলেটসহ সকল সিটি কর্পোরেশন ও জেলা শহরগুলোতে অবস্থিত নির্দিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে অবিলম্বে কার্যকর হবে।
নির্দেশনার আওতাভুক্ত প্রধান ব্যবসাপ্রতিষ্ঠান: আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও ফাস্টফুড শপ, মিষ্টান্নভাণ্ডার আসবাবপত্রের বিক্রয় কেন্দ্র, পোশাক বিক্রির কেন্দ্র , বুটিক শপ বিউটি পার্লার,ইলেকট্রনিক ও ইলেকট্রিক গৃহস্থালি সামগ্রীর বিক্রয় কেন্দ্র এবং গয়নার দোকান। (মোট ২৭টি ব্যবসা ধরন)
নির্ধারিত সময়ের মধ্যে ইএফডি ব্যবহার না করলে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানকে— ফাঁকি দেওয়া ভ্যাটের ৫০% সমপরিমাণ অর্থদণ্ড, এবং অতিরিক্তভাবে ২০,০০০ থেকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড গুণতে হবে।
এনবিআর জানায়, এই পদক্ষেপের মাধ্যমে— ভ্যাট ফাঁকি রোধ, রাজস্ব আদায়ে স্বচ্ছতা, ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করা নিশ্চিত হবে।
এনবিআরের এ ধরনের পদক্ষেপ ব্যবসা পরিবেশে জবাবদিহিতা ও আইনি অনুশাসন আরও জোরদার করবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD