সিলেট ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, মে ২০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : নানা আয়োজনে পালিত হচ্ছে চা শ্রমিকদের মুল্লুকে চলো দিবস। ১৯২১ সালের এই দিনে ব্রিটিশদের অত্যাচার থেকে মুক্ত হতে সিলেট অঞ্চলের প্রায় ৩০ হাজার চা-শ্রমিক নিজেদের জন্মস্থানে ফিরে যাওয়ার চেষ্টা চালায়। এসময় চাঁদপুরের মেঘনাঘাটে গুলি চালিয়ে নির্বিচারে হত্যা করা হয় চা শ্রমিকদের। এরপর থেকে চা-শ্রমিকেরা ‘চা-শ্রমিক দিবস’ হিসেবে পালন করে আসছেন এই দিনটিকে।
দিবসটি উপলক্ষ্য সকাল সিলেটের লাক্কাতুরা, মালনীছড়া, তারাপুরসহ বিভিন্ন বাগানে চা শ্রমিক সংগঠনগুলোপুষ্পস্তবক অর্পণ করে। এছাড়া দিনব্যাপী আলোচনাসভাসহ নানা কর্মসূচি রয়েছে।
সকালে সিলেটের চা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে সিলেটের লাক্কাতুরা চা বাগানে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। তাতে বক্তব্য দেন, সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা উজ্জ্বল রায়, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর ও সাধারণ সম্পাদক প্রণব জ্যোতি পাল, চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সভাপতি শিপন পালসহ অনেকে। এছাড়া বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, চা শ্রমিক ঐক্যসহ অন্যান্য সংগঠনগুলো নানা আয়োজনে পালন করছে দিবসটি।
এ সময় বক্তারা জাতীয়ভাবে এখনো চা শ্রমিক দিবসের স্বীকৃতি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি শ্রমিকদের ভূমির অধিকার ও ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি জানান।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD