সিলেটে র‌্যাবের জালে ৩ জন

প্রকাশিত: ৯:৫০ পূর্বাহ্ণ, মে ২০, ২০২৫

সিলেটে র‌্যাবের জালে ৩ জন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সদস্যরা। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমার গাঁজা উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলো, হবিগঞ্জের চুনারুঘাট থানার পাইকুরা ফকির বাড়ী এলাকার ফারুক মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০),  চুনারুঘাট বাজারের আবুল হোসেনের ছেলে মো. নয়ন মিয়া (১৯) এবং সুন্দরপুর গ্রামের মো. আব্দুল হকের ছেলে মো. জসিম উদ্দিন (৩৯)।

 

র‌্যাব জানায়, গতকাল সোমবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে সিলেটের ওসমানীনগর থানার ২নং সাদীপুর ইউপির শেরপুর টোল প্লাজা এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় ৩০ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করে র‌্যাব।

 

 

আজ মঙ্গলবার (২০ মে) তাদেরকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ