সিলেট ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, মে ২১, ২০২৫
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশ দেখে পালানোর পের এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাত ১০টার দিকে উপজেলার তেঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফজল উদ্দিন ইমন (৪৫) লাখাই উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং তেঘরিয়া গ্রামের মৃত মিনহাজ উদ্দিনের ছেলে।
জানা যায়, তেঘরিয়ার একটি স্টলে বসে চা খাচ্ছিলেন ইমন। এ সময় পুলিশের একটি গাড়ি দেখে তিনি আতঙ্কে দৌড়ে গিয়ে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। সেখানে বুকে ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, রাজনৈতিক পরিচয়ের কারণে পুলিশ তাকে একাধিকবার গ্রেপ্তারের চেষ্টা করেছিল। এ কারণে তিনি দীর্ঘদিন গ্রামের বাইরে আত্মগোপনে ছিলেন। মাত্র দুই দিন আগে তিনি বাড়িতে ফিরেছেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী মিয়া জানান, “উপ-পরিদর্শক আক্তারুজ্জামানের নেতৃত্বে একটি টহল দল মঙ্গলবার সন্ধ্যায় তেঘরিয়া গ্রামে যায়। পুলিশ দেখে ইমন পালিয়ে যান। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়, এবং সেখানেই তিনি মারা যান।”
বুধবার (২১ মে) বাদ জোহর তেঘরিয়া গ্রামে ইমনের জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD