জকিগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খু ন

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, মে ২২, ২০২৫

জকিগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খু ন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জে বাড়ির সীমানা ও বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার উত্তর কসকনকপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

নিহত বৃদ্ধ সিরাজুল ইসলাম সিরাই (৭০) উত্তর কসকনকপুর গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে।

পুলিশ তাৎক্ষণিক ঘটনায় জড়িত ছোট ভাই বাবুল আহমদ (৬৭) ও তার ছেলে হাকিম আহমদ (২৩) কে গ্রেপ্তার করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে নিহত সিরাজুল ইসলামের সহিত তার ছোট ভাই বাবুল আহমদের বিরোধ চলছে। উঠানে বৃষ্টির পানি জমে থাকা নিয়ে বিরোধ চরমে উঠে । বৃহস্পতিবার সকালে বৃষ্টির পানি জমে থাকা নিয়ে নিহত সিরাজুল ইসলামের স্ত্রী বেদেনা বেগমের সহিত দেবর বাবুল আহমদের কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। তখন সিরাজুল ইসলাম এগিয়ে আসলে বাবুল আহমদ ও তার ছেলে হাকিম আহমদ সিরাজুল ইসলাম কে মারধর করলে তিনি সেখানেই মৃত্যুবরণ করেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই পরিবারের হাতাহাতিতে সিরাজুল ইসলাম নিহত হন। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে।

বৃদ্ধ নিহতের ঘটনায় তার ছেলে আমিনুল ইসলাম নাজিম বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪/৫জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ