সিলেট ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, মে ২২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সভা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টায় নগরীর শাহজালাল উপশহরস্থ এসোসিয়েশন কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত ধর বাপ্পির পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য দেন- এসোসিয়েশনের সহ সভাপতি আলহাজ্ব কাজী মাহবুব হোসেন, সাবেক সহ সভাপতি সাজুওয়ান আহমদ, অর্থ সম্পাদক ফয়েজ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক আলী আফছার মোঃ ফাহিম, কার্যকরি কমিটির সদস্য ইফতেখার আহমেদ, লোকমান আহমদ মাছুম, শের আলী হেলাল চৌধুরী, ফরহাদ আলী ইমন, আখতারুল ইসলাম, জাবেদুর রহমান, সঞ্জয় দাস, হারুনুর রশিদ, একে এস মনোয়ার হোসেন ও হুরায়রা ইফতেখার হুসেন প্রমুখ।
সভায় এসোসিয়েশনের আসন্ন কেন্দ্রীয় নির্বাচন সফল করার লক্ষ্যে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মত প্রকাশ করেন।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD