সিলেটে ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চলবে ১২ জোড়া আন্তঃনগর ট্রেন

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, মে ২৩, ২০২৫

সিলেটে ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চলবে ১২ জোড়া আন্তঃনগর ট্রেন

নিজস্ব প্রতিবেদক : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট বিভাগের জন্য বাংলাদেশ রেলওয়ে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু করেছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুর ২টা থেকে এই টিকিট বিক্রি শুরু হয়, যেটি ছিল ৩১ মে’র যাত্রার জন্য। ঈদ উপলক্ষে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

রেলওয়ের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৭ মে পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে অনলাইনে টিকিট বিক্রি চলবে। দিনভিত্তিক যাত্রার তারিখ অনুযায়ী টিকিট বিক্রির সময়সূচি নিম্নরূপ: ২৩ মে: ২ জুনের টিকিট , ২৪ মে: ৩ জুনের টিকিট, ২৫ মে: ৪ জুনের টিকিট , ২৬ মে: ৫ জুনের টিকিট , ২৭ মে: ৬ জুনের টিকিট।

এবং ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে থেকে এবং চলবে ৫ জুন পর্যন্ত।

ঈদ উপলক্ষে যাত্রীসেবা বাড়াতে সিলেট থেকে ঢাকা রুটে প্রতিদিন ৪ জোড়া ট্রেন এবং সিলেট-চট্টগ্রাম রুটে ২ জোড়া ট্রেন চলাচল করবে। অর্থাৎ প্রতিদিন মোট ১২ জোড়া আন্তঃনগর ট্রেন যাত্রী পরিবহন করবে।
সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
যাত্রীরা railway.gov.bd অথবা বাংলাদেশ রেলওয়ের মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ