সিলেট ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, মে ২৪, ২০২৫
জহিরুল ইসলাম সরকার, জুড়ী : ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিওএফ) জুড়ী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৪ মে) উপজেলা সদরের স্থানীয় একটি মিলনায়তনে আইবিডব্লিওএফ জুড়ী উপজেলা সভাপতি মো: আব্দুল মুনিম হেলালের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ মো: শাহাব উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জুড়ী-বড়লেখা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন আইবিডব্লিওএফ মৌলভীবাজার জেলা সভাপতি সৈয়দ মহী উদ্দিন চৌধুরী শাহীন। বিশেষ অতিথি ছিলেন জেলা তত্ত্বাবধায়ক আব্দুল কুদ্দুস নোমান, জেলা সেক্রেটারী মো: আব্দুল মজিদ, জুড়ী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আব্দুল হাই হেলাল, উপদেষ্টা মো: আজিম উদ্দিন, জুড়ী ভবানীগন্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি এম এ মহসিন মুহিন, সেক্রেটারি লুৎফুর রহমান সিরাজী, জুড়ী টি এন খানম সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাই৷ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রশীদ মহালদার, মো: নজরুল ইসলাম, মো: মুজিবুর রহমান আজিজি, কাজী আব্দুল মালিক, মাও: আকমল হোসেন, মো: আব্দুল বাছিত, হাসান আহমদ, রহিম উদ্দিন, আব্দুল বাতিন আজাদ, মো: জহিরুল ইসলাম প্রমুখ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের জন্য ৩১ সদস্য বিশিষ্ট জুড়ী উপজেলা কমিটি ঘোষণা করা হয়। সভাপতি মো: আব্দুল মুনিম হেলাল, সহ-সভাপতি মো: নজরুল ইসলাম, মো: লুৎফুর রহমান সিরাজী, মো: মুজিবুর রহমান আজিজি, মাও: আকমল হোসেন, কাজী আব্দুল মালিক, সাধারণ সম্পাদক হাফিজ মোঃ শাহাব উদ্দিন, সহ- সাধারণ সম্পাদক মো: হাসান আহমদ, মো: রহিম উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন মন্জু, মো: ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: শরফ উদ্দিন মেম্বার, সহ-সাংগঠনিক সম্পাদক মো: জাকারিয়া শিবলু, মোঃ তাজুল ইসলাম, অর্থ সম্পাদক মো: আব্দুল বাছিত, সহ-অর্থ সম্পাদক মো: আবুল কালাম (হোসেন), মো: আনোয়ার হোসেন, অফিস সম্পাদক মোঃ শাহজাহান আহমদ, সহ-অফিস অফিস সম্পাদক মোঃ এবাদুর রহমান খোকন, ট্রেড ইউনিয়ন সম্পাদক মো: আব্দুল বাতিন আজাদ, সহ-ট্রেড ইউনিয়ন সম্পাদক মো: রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো: আব্দুল খালিক সোবহান, সহ-প্রচার সম্পাদক মো: ছায়াদ আলী, সাহিত্য সম্পাদক মো: ইমরানুল ইসলাম, সহ- সাহিত্য সম্পাদক এবাদুর রহমান রুবেল, আইটি সম্পাদক এম এম শামসুল ইসলাম, সহ-আইটি সম্পাদক নাজিম উদ্দীন মানিক, সমাজকল্যাণ সম্পাদক মো: জহিরুল ইসলাম, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, শ্রমিক কল্যাণ সম্পাদক মো: মাতাবুর রহমান সহ-শ্রমিক কল্যাণ সম্পাদক মোঃ বেলাল আহমদ।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD