সিলেট ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, মে ২৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : সিলেটে পর্দা নামলো সিলেট জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ‘ডিএসএ কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট’-এর। তবে প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি আর মাঠে গড়ায়নি। বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।
ফলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা সুরমা গ্ল্যাডিয়েটর্স ও যমুনা ওয়ারিয়র্সকে যুগ্মভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৪ মে) বিকেল সাড়ে চারটায় সিলেট জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ট্রফি, মেডেল ও প্রাইজমানি তুলে দেওয়া হয় দুই দলের হাতে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা ও আয়োজক সংস্থার এ্যাডহক কমিটির সদস্যসচিব মো. নূর হোসেন এবং কমিটির সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, সাহাজ উদ্দিন টিপু, নাজিম উদ্দিন সাহান, ইয়াহইয়া ফজল ও ওয়াহিদ উমায়ের।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমীন লস্কর রাব্বি, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের রাফায়াত মালিক রাফি, বিসিবি কোচ রানা মিয়া, ক্রিকেট আম্পায়ার ইমরান আজাদ এবং বিজয়ী দুই দলের কোচ ও ম্যানেজাররা।
অনুষ্ঠানে টুর্নামেন্টে অবদান রাখা সেরা খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। হ্যাটট্রিক অ্যাওয়ার্ড পেয়েছেন সুরমা গ্ল্যাডিয়েটর্সের বাহার হোসেন। সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন বাসিয়া টাইটানসের নবাব, যিনি টুর্নামেন্টে ২০৬ রান করেন। সেরা বোলারের পুরস্কার জেতেন যমুনা ওয়ারিয়র্সের আহমেদ সাদিকুর রহমান তাজিন (৭.৪ ওভারে ৫ উইকেট)।
আর ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন যমুনা ওয়ারিয়র্সের সম্রাট। তিনি দুই ম্যাচে অপরাজিত ২৭ ও ২৩ রান করার পাশাপাশি নিয়েছেন ৫ উইকেট।
টুর্নামেন্টটির স্পন্সর ছিল লিডিং ইউনিভার্সিটি, ইকরা ট্র্যাভেলস অ্যান্ড ট্যুরস, বাংলাদেশ সোসিয়াল ক্লাব কোভেন্ট্রি ইউকে, স্বাদ অ্যান্ড কোং, ফিজা অ্যান্ড কোং, চন্দ্রবিন্দু, আল-আরব অটো ব্রিকস, পালকি রেস্টুরেন্ট ও সিটি এন্টারপ্রাইজ।
সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD