সিলেট ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, মে ২৭, ২০২৫
নিউজ ডেস্ক : আমেরিকার মিশিনগানেের জারিকা শহরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার যুবক আব্দুল আহাদ (২৪)। রবিবার (২৫ মে) রাত ৮টার দিকে আমেরিকার স্থানীয় সময় জারিকা শহরের একটি সড়কে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল আহাদ বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আশুগঞ্জ বাজার দোহাল গ্রামের শফিক আলীর ছেলে। সুখের সন্ধানে তিনি গিয়েছিলেন আমেরিকায়। তার অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না। পরিবারে চলছে শোকের মাতম এবং তার পিতা-মাতার কান্নায় ভারী হয়ে উঠছে আকাশ-বাতাস। সোমবার (২৬ মে) সকালে আমেরিকায় আহাদের দাফন সম্পন্ন হয়। মিশিগান এর বাসিন্দা রাব্বি আহমেদ রবিন জানান, জারিকা এলাকায় দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। এর পরিপ্রেক্ষিতে গাড়ি চালকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং এ থেকে বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়। এ সংঘর্ষের এক পর্যায়ে গুলিবর্ষণ হয়ে নিহত হন আব্দুল আহাদ ।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD