সিলেটে জামায়াত নেতা খু নের ঘটনায় আ ট ক নেই

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, মে ২৮, ২০২৫

সিলেটে জামায়াত নেতা খু নের ঘটনায় আ ট ক নেই

কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটে জামায়াত নেতা শিহাব উদ্দিন খুনের ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। মামলার বিষয়টিও প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কানাইঘাট থানা পুলিশ।

 

 

 

জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের খালপার এলাকার একটি স’মিলের পাশে কয়েকজন দুর্বৃত্ত শিহাব উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতরভাবে আহত হন।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

শিহাব উদ্দিন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি ও একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খালোপার গ্রামের বাসিন্দা।

 

 

তার মরদেহ ময়না তদন্ত শেষে বুধবার বিকেল ৪টার দিকে কানাইঘাটে নিজের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছে বলে জানিয়েছেন কানাইঘাটন থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. আব্দুল আউয়াল।

 

তিনি জানান, এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হলেও এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অভিযান চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ