সিলেটে সেরা সাঁতারু বাছাই

প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ণ, মে ২৮, ২০২৫

সিলেটে সেরা সাঁতারু বাছাই

নিজস্ব প্রতিবেদক :  ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ–২০২৫’ প্রতিযোগিতার সিলেট বিভাগীয় বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) সিলেট ক্যাম্পাসে, কল্পগ্রাম, বাইপাস, খাদিমনগরে অবস্থিত সুইমিংপুলে।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় সিলেট বিভাগের চারটি জেলা সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার থেকে আগত প্রতিভাবান সাঁতারুরা অংশগ্রহণ করে। বাছাই পর্বে ৯ থেকে ১৫ বছর বয়সী ছেলে ও মেয়ে সাঁতারুরা সিলেট মহানগর এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে অংশ নেন।

প্রতিযোগিতায় বাছাইপর্বে উত্তীর্ণ সাঁতারুদের হাতে ইয়েস কার্ড ও প্লে কার্ড তুলে দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন, নৌবাহিনীর কমান্ডার মোঃ আলিমুল (ট্যাজ বিসিজিএম, বিএন) এবং লেফটেন্যান্ট কমান্ডার ফাহিম আহমদ (এস, বিএন)।

বক্তারা বলেন, দেশের প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।

এ সংক্রান্ত আরও সংবাদ