সিলেট ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, মে ২৮, ২০২৫
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ডলুরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় রিপন দাস (২৬) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাতে সদর উপজেলার ডলুরা বর্ডার হাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক রিপন দাস হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জনতরী গ্রামের মৃত কৃষ্ণধন দাসের ছেলে।
বিজিবির জানায়, সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের নারায়নতলা বিওপির আওতাধীন ডলুরা বর্ডার হাটসংলগ্ন আন্তর্জাতিক সীমানা পিলার ১২১৩/১-এস এর পাশ দিয়ে ভারতের মেঘালয়ের বালাট সীমান্তে ঢোকার চেষ্টা করছিলেন রিপন। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে তাঁকে আটক করেন।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন দাস জানান, চোরাচালানের উদ্দেশ্যে তিনি সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন।
এ বিষয়ে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘রিপন দাসকে চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রমের সময় আটক করা হয়েছে। ঈদকে সামনে রেখে সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।’
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD