সিলেট ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, মে ২৮, ২০২৫
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া ফাঁড়ির পুলিশ ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাজিম উদ্দিন ওরফে জামিল নামের এক যুবককে আটক করেছে।
মঙ্গলবার (২৭ মে) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর তেমোহনা এলাকায় মুক্তিযোদ্ধা চত্বরের কাছ থেকে নাজিমকে আটক করে পুলিশ। তিনি মাধবপুর উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয়পাল নাজিমকেহবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া ফাঁড়ির পুলিশ ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নাজিম উদ্দিন ওরফে জামিল নামের এক যুবককে আটক করেছে।
ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর তেমোহনা এলাকায় মুক্তিযোদ্ধা চত্বরের কাছ থেকে মঙ্গলবার রাতে (২৭ মে) নাজিমকে আটক করে পুলিশ। তিনি মাধবপুর উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয়পাল নাজিমকে আটক করে তার কাছে থাকা দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ইয়াবাসহ ১ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD