জি.এম.কাদেরের বাসভবনে হামলায়: সুনামগঞ্জে জাপার প্রতিবাদ

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, মে ৩১, ২০২৫

জি.এম.কাদেরের বাসভবনে হামলায়: সুনামগঞ্জে জাপার প্রতিবাদ

সুনামগঞ্জ প্রতিনিধি : রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সুনামগঞ্জে জেলা জাতীয় পার্টি বিক্ষোভ মিছিল করেছে ।

 

শনিবার (৩১ মে) বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে এসে শেষ হয়।  বিক্ষোভ মিছিল অংশ গ্রহন জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা।

মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মনির উদ্দিন মনির বলেন, “বৈরী আবহাওয়া উপেক্ষা করে শনিবার (৩১ মে) যারা মিছিলে অংশ নিয়েছেন, তাদের সংগ্রামী শুভেচ্ছা জানাই। আপনারা জানেন, বৃহস্পতিবার(২৯ মে) আমাদের দলের চেয়ারম্যান জনাব জি.এম. কাদের সাহেবের রংপুরের বাসভবনে সন্ত্রাসীরা কাপুরুষোচিত হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে এবং অগ্নিসংযোগ করেছে। এটি প্রমাণ করে দেশে এখন কোনো নিরাপত্তা নেই। দেশে চরম অরাজকতা বিরাজ করছে।”

তিনি আরও বলেন, “বিরোধী মত দমনে এখন সন্ত্রাসী কায়দায় হামলা করা হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ চাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় সারা দেশের মতো সুনামগঞ্জেও জাতীয় পার্টি দুর্বার আন্দোলন গড়ে তুলবে।”

বিক্ষোভ মিছিলে জাতীয় পার্টি সহ অঙ্গসংগঠনের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ