জ্বালানি তেলের দাম আরও কমল: ১ জুন থেকে কার্যকর

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, মে ৩১, ২০২৫

জ্বালানি তেলের দাম আরও কমল: ১ জুন থেকে কার্যকর

নিউজ ডেস্ক : দেশের বাজারে জ্বালানি তেলের দাম আরও এক দফা কমানো হয়েছে।

শনিবার (৩১ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এ দর ঘোষণা করে, যা আগামীকাল রোববার (১ জুন) থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী ডিজেল ২ টাকা কমে ১০২ টাকা প্রতি লিটার, পেট্রল ৩ টাকা কমে ১১৮ টাকা প্রতি লিটার এবং অকটেন ৩ টাকা কমে ১২২ টাকা প্রতি লিটার।

এর আগে, মে মাসে জ্বালানি তেলের দাম প্রতি লিটারে এক টাকা করে কমানো হয়েছিল।

ফেব্রুয়ারি মাসে এসব জ্বালানি পণ্যের দাম লিটারে এক টাকা করে বাড়ানো হয়, আর মার্চ ও এপ্রিল মাসে দাম অপরিবর্তিত রাখা হয়।

২০২৪ সালের মার্চ মাস থেকে সরকার বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে। এই ব্যবস্থায় প্রতি মাসে আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে দেশের বাজারে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরণের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থার ফলে বাজারে স্বচ্ছতা বাড়বে এবং ভোক্তারা সময়মতো আন্তর্জাতিক মূল্যের প্রভাব অনুভব করতে পারবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ