সিলেট ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, মে ৩১, ২০২৫
নিউজ ডেস্ক : বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিস সিলেটের আয়োজনে ‘মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৫) ২০২৫ এর সমাপনী ও সনদপত্র বিতরণ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩০ মে) সিলেটে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের ভ্যেনুতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট জেলা ক্রীড়া অফিসার, ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মো: নূর হোসেন এর সভাপতিত্বে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুটবলার সাহাজ উদ্দিন টিপু, ফুটবল কোচ জাহান-ই- আলম নূরী রাহেল, সিলেট জেলা সোনালী অতীত ফুটবলের সভাপতি কামরুল হাসান, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য আজিজুর রহমান মিটন, ফুটবল কোচ খালেদ আহমদ, ফুটবল কোচ সোহেল আহমদ, ফুটবল কোচ হাবিবুর রহমান রিপন, কোচ সালাউদ্দিন রাজু প্রমুখ।
অনুষ্ঠানে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও অন্যান্য পুরস্কার প্রদান করা হয়।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD