সিলেট ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, মে ৩১, ২০২৫

সিলেট ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ দুই যুগ পর সিলেট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার (৩১ মে) অনুষ্ঠিত নির্বাচনে সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম সভাপতি ও সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন নির্বাচিত হয়েছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন যাবত সিলেটের সাধারণ ব্যবসায়ীরা আন্দোলন করে আসছেন নির্বাচনের দাবীতে। সে প্রেক্ষিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলয়া হয়, নগরীর লালদিঘীপার, আমজাদ আলী রোড, কালিঘাট, মহাজনপট্টি, হযরত শাহচট রোড, চাউলবাজার ও ডাক বাংলা রোডসহ সাতটি গুরুত্বপূর্ণ বাজারের ব্যবসায়ীদের নিয়ে গঠিত সিলেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন ৪৪জন ভোটার।

নির্বাচনে সভাপতি পদে ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম মুনিম, তার প্রতিদ্বন্ধী বর্তমান সভাপতি মো. জিয়াউল হক পেয়েছেন ১৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে সৈয়দ জাহিদ উদ্দিন পেয়েছেন ২৭ ভোট, তার প্রতিদ্বন্ধী বর্তমান সাধারণ সম্পাদক মো. দিলোয়ার হোসেন পেয়েছেন ১৭ ভোট।

ভোট শেষে কালীঘাটস্থ সমিতির কার্যালয় থেকে ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার ফারুক আহমদ, নির্বাচনী বোর্ডের সদস্য আবুল কালাম, আব্দুল মঈন কয়ছর, ফালাহ উদ্দিন আলী আহমদ, নীলাঞ্জন দাস টুকু।

এদিকে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী নির্বাচন পরিদর্শন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ