সিলেট ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জুন ২, ২০২৫
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর ব্রিজের পাশে অবৈধভাবে স্তুপ করে রাখা প্রায় ৫ লাখ ঘনফুট বালু জব্দ করেছে প্রশাসন।
সোমবার (২ জুন) দুপুরে অভিযান চালিয়ে বালুগুলো জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
তিনি জানান, জব্দকৃত বালুগুলো ২০২১-২২ অর্থবছরে উত্তোলন করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা সরিয়ে নেওয়া হয়নি।
এ কারণে সরকারপক্ষে এগুলো জব্দ করা হয়েছে। বালুগুলোর বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা। শিগগিরই এসব বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় বিক্রি করা হবে বলেও জানান তিনি।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD