সিলেট ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, জুন ২, ২০২৫
সোমবার (২ জুন) সকাল ১০টার দিকে পূর্ব জাফলং ইউনিয়নের নয়াবস্তি গ্রামের আতাই মেম্বারের বাড়ির দক্ষিণ পাশে পিয়াইন নদীতে এ ঘটনা ঘটে। নৌকায় থাকার সময় হঠাৎই পাবেল মিয়া নদীতে পড়ে যান এবং পানির স্রোতে তলিয়ে যান। তার সঙ্গে থাকা ব্যক্তিরা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি।
পরে স্থানীয়রা বিষয়টি গোয়াইনঘাট থানায় জানালে পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
বিট অফিসার এসআই ওবায়দুল্লাহ জানান, পাবেল মিয়া দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। মাঝে মাঝে তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়তেন বলে তার পরিবার জানিয়েছে। ধারণা করা হচ্ছে, এমনই কোনো মুহূর্তে তিনি নৌকা থেকে পানিতে পড়ে যান। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD