সিলেট ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২৫
হবিগঞ্জ প্রতিনিধি : ছাত্র-জনতার ওপর হামলাকারী চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডিসি আকসির (৪০)-কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ জুন) ভোরে জারুলিয়া গ্রামে মাছ ধরার সময় তাকে আটক করে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
ডিসি আকসির গত ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নাম ভাঙ্গিয়ে লাখ লাখ টাকার বালু সিন্ডিকেট ও এলাকায় চোরাকারবারিদের নেতৃত্ব দেয়ার অভিযোগ রয়েছে।
চুনারুঘাট থানার ডিউটি অফিসার আটকের বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD