সিলেট ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, জুন ৫, ২০২৫
নিউজ ডেস্ক : সাংবাদিকতা অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন নবীন সোহেল এবার এনটিভি ইউরোপ-এর সিলেট জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন। টেলিভিশনটির ইউরোপ শাখা কর্তৃপক্ষ সম্প্রতি তাকে এই দায়িত্ব প্রদান করে।
নবীন সোহেল এর আগে বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি হিসেবে এনটিভি ইউরোপে দেড় বছর ধরে কর্মরত ছিলেন। পেশাদারিত্ব ও নির্ভরযোগ্যতার মাধ্যমে ইতোমধ্যে তিনি টেলিভিশন সাংবাদিকতায় নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। পাশাপাশি তিনি দৈনিক কালবেলা পত্রিকায় বিশ্বনাথ প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সাংবাদিকতা জীবনে তার অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি দৈনিক শুভ প্রতিদিন-এ সহকারী বার্তা সম্পাদক এবং দৈনিক বাংলাদেশের খবর-এ প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য হিসেবে যুক্ত আছেন।
নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নবীন সোহেল বলেন, “চ্যালেঞ্জ গ্রহণ করতে আমি সবসময় প্রস্তুত। সিলেটের মানুষের কথা তুলে ধরতে ও সমস্যাগুলো তুলে এনে সম্ভাবনার দ্বার উন্মোচনে দায়িত্বশীল সাংবাদিকতা করতে চাই। সত্য ও ন্যায়ের পথে থেকে সংবাদ পরিবেশনই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, সংবাদ সংশ্লিষ্ট বিষয়ে যোগাযোগের জন্য যে কেউ +৮৮০১৭১৮৩৮৮২৫০ নম্বরে যোগাযোগ করতে পারেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD