জুড়ীতে নিসচা’র সড়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, জুন ৫, ২০২৫

জুড়ীতে নিসচা’র সড়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত


জহিরুল ইসলাম সরকার, জুড়ী : 

‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ ঈদ যাত্রার লক্ষ্যে জনসচেতনতামূলক রোড সেফটি ক্যাম্পেইন আয়োজন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) জুড়ী উপজেলা শাখা। বৃহস্পতিবার (৫ জুন) জুড়ী উপজেলার নাইট চৌমুহনীতে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিসচা জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক, এপেক্সিয়ান প্রভাষক জহিরুল ইসলাম সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি ও জুড়ী প্রেসক্লাব সভাপতি তানজির আহমদ রাসেল

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, নিসচা’র সহ-সভাপতি প্রভাষক লিটন রঞ্জন দত্ত, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলামমুহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী ফখরুল আবেদীন রুবেল, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসাইন শান্ত, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, কার্যকরী সদস্য হারুনুর রশীদ হীরা, সাইফুল ইসলাম শাহী, আলী হোসেন, আবুল হাশেম, রিয়াজ আহমদ প্রমুখ।

ক্যাম্পেইনে সড়কে চলাচলরত চালক, যাত্রী ও পথচারীদের মাঝে সড়ক নিরাপত্তা বিষয়ক লিফলেট বিতরণ করা হয় এবং সবাইকে সড়ক আইন মেনে পথ চলার আহ্বান জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ