সিলেট ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, জুন ৫, ২০২৫
শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার বিভিন্ন গ্রামের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ করেছে সামাজিক সংগঠন আব্দুল্লাহ ফাউন্ডেশন। দুই দিনব্যাপী (৪ ও ৫ জুন) এই কার্যক্রমে তেল, পেঁয়াজ, মসলা সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
শাল্লা উপজেলার কাশিপুর গ্রামে মো: আব্বাস আলী সাহেবের বাড়িতে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
কাশিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মো: নবাব মিয়া
সমাজকর্মী মো: সাইকুল ইসলাম
কাশিপুর মসজিদের ইমাম ও আব্দুল্লাহ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য পাহেল মিয়া
ছাতকের হায়দরপুরে এই উদ্যোগ বাস্তবায়ন করেন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মাসুদ পারভেজ। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
হায়দরপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার সহ-সভাপতি ও ছাতক সমিতি সিলেট-এর ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মিজানুর রহমান
শাল্লা উপজেলার ভাটগাঁওয়ে উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন:
যুব সংগঠক ও সমাজকর্মী মো: সুন্নাত আলী
উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফিজুর রহমান নাঈম
শান্তিগঞ্জ উপজেলার পাগলা ও জয়কলস এলাকায় উপহার বিতরণে উপস্থিত ছিলেন:
হাফিজ শামীম আহমদ
শ্রমিক কল্যাণ ফেডারেশন শান্তিগঞ্জ উপজেলার সভাপতি রায়েজ নুর
সমাজকর্মী জাহিদ হাসান চৌধুরী প্রমুখ
আব্দুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাব হাসান হেলেন বলেন,
“আমরা সাধ্যমতো ঈদ উপহার প্রদান করেছি। গত ঈদেও আমরা এ কার্যক্রম পরিচালনা করেছি। ভবিষ্যতেও শিক্ষা ও মানবতার সেবায় কাজ করে যেতে চাই।”
তিনি এই মহতী উদ্যোগে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD