‌সি‌লে‌ট শাহী ঈদগা‌হে ঈ‌দের প্রধান জামাত অনু‌ষ্ঠিত

প্রকাশিত: ৭:৪৬ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২৫

‌সি‌লে‌ট শাহী ঈদগা‌হে ঈ‌দের প্রধান জামাত অনু‌ষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে আজ সকালে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃ‌ষ্টির আশংকা থাক‌লেও রৌদ্রজ্জ্বল প‌রি‌বে‌শে ঈ‌দের জামাত অনু‌ষ্ঠিত হয়। এখা‌নে বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক দ‌লের নেতৃবৃন্দ, প্রশাস‌নিক কর্মকর্তা, সামা‌জিক সাংস্কৃ‌তিক নেতৃবৃন্দসহ লা‌খো সাধারণ মুসল্লী ঈ‌দের জামা‌তে অংশ নেন।

এছাড়া সিলেট জেলায় ২৫৫১ টি স্থানে ও নগরীতে ৩৯০টি স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। নগরীর ১৪২টি স্থানে খোলা জায়গা ও ঈদগাহে জামাত হয়ে‌ছে। এর বাইরে ২৪৮টি ঈদের জামাত অনুষ্ঠিত হয় মসজিদে ।

ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। নামাজের আগে বয়ান পেশ করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান ও ইমামতি করেন একই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।

দরগাহে হযরত শাহ জালাল (রহ.) জামে মসজিদ, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে, কুদরত উল্লাহ জামে মসজিদে ৩টি জামাত অনুষ্ঠিত হয়, কালেক্টরেট জামে মসজিদে কালীঘাটের নবাবী মসজিদে সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এসময় মুসল্লিরা দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্যের জন্য দোয়া করেন।

জামাতকে কেন্দ্র করে সিলেট মেট্রোপলিটন পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। ময়দানের বিভিন্ন পয়েন্টে মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করেন।

সিলেটবাসীর জন্য এই ঈদের জামাত শুধু একটি ধর্মীয় আয়োজনই নয়, বরং পারস্পরিক সৌহার্দ্য ও মিলনের এক অনন্য উৎসব। ঈদের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ