বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদল কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদল কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদল কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামিম হেলালি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, জেলা বিএনপি, সিলেট; শেখ মো: গয়াছ উদ্দীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জিয়া সংসদ ও সিলেট জেলা মুক্তিযোদ্ধাদল নেতা এবং ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সহ-সভাপতি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সিলেট জেলা কৃষক দলের ১ম যুগ্ম আহবায়ক ও জিয়া সংসদের সাংগঠনিক সম্পাদক এম জহুরুল ইসলাম মখর, সিলেট সদর উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি লিয়াকত হোসেন মিটু।

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন হাজী আব্দুল মনাফ, সাবেক আহ্বায়ক, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ