সিলেট ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই সফর, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৫

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন এলাকায় স্থাপিত অবৈধ পাথর ক্রাশার মিল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু করেছে টাস্কফোর্স।নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিদ্যুৎ বিভাগ, পরিবেশ অধিদপ্তর, পুলিশ, বিজিবি ও বন বিভাগের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।
সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযানে ৬৭ টি মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। তিনি জানান, ‘অবৈধ স্থাপনা ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। কোনোভাবেই আইন অমান্যকারীদের ছাড় দেওয়া হবে না।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. আহমদ, পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিদর্শক মামুনুর রশিদ, প্রকৌশলী (পিডিবি) সজল চাকলাদার, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম, বনবিভাগের রেঞ্জ অফিসার মো. বিপ্লব হোসেন।
গত শনিবার জাফলং এলাকা পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। পরিদর্শন শেষে উপদেষ্টারা পাথর উত্তোলন ও পরিবেশ বিনষ্টকারী কার্যক্রম বন্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD