সিলেটে প্রথম আন্তঃমেডিকেল সিএমই অনুষ্ঠিত

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, মে ১১, ২০২৫

সিলেটে প্রথম আন্তঃমেডিকেল সিএমই অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :  সিলেটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো “প্রথম আন্তঃমেডিকেল সিএমই (Continuing Medical Education) অন অটোল্যারিঞ্জোলজি- হেড অ্যান্ড নেক সার্জারি, সিলেট বিভাগ”, যা দেশের চিকিৎসা শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এই আয়োজনে সিলেট বিভাগের সাতটি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ অংশগ্রহণ করে এবং নিজেদের গবেষণা ও অভিজ্ঞতা উপস্থাপনার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলে।

সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের “কান, নাক ও গলা রোগ (অটোল্যারিঞ্জোলজি) বিভাগ” এর আয়োজনে নগরের একটি পাঁচ তারকা হোটেলে গবেষনা প্রোগ্রামে অংশ নেন সিলেটে সাতটি মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

নাক-কান-গলা বিভাগের আবাসিক সার্জন ডা: মো: আব্দুল হাফিজ শাফী এবং রেসিডেন্ট ট্রেইনি ডা: মৌসুমীর সঞ্চালনায় সিলেট ওসমানী নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা.নূরুল হুদা নাঈমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা: মো: ইসমাঈল পাটোয়ারি। উদ্বোধনি অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন অধ্যাপক ডা: এ কে হাফিজ।

অংশগ্রহণকারী মেডিকেল কলেজসমূহ হলো- সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ, হবিগঞ্জ মেডিকেল কলেজ, সুনামগঞ্জ মেডিকেল কলেজ, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ, নর্থ ইস্ট মেডিকেল কলেজ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও পার্কভিউ মেডিকেল কলেজ সিলেট।

সম্মেলনের সূচনা হয় নিবন্ধন ও শুভ উদ্বোধনের মাধ্যমে, যার পরপরই অনুষ্ঠিত হয় প্যানেল আলোচনা। এরপর প্রতিটি অংশগ্রহণকারী মেডিকেল কলেজ তাদের বিভাগীয় গবেষণা প্রবন্ধ ও কেস স্টাডি উপস্থাপন করে। এই সেশনগুলোতে উঠে আসে আধুনিক চিকিৎসা পদ্ধতি, জটিল রোগের ব্যবস্থাপনা এবং সার্জিকাল কৌশল নিয়ে গবেষণালব্ধ মূল্যবান তথ্য ও অভিজ্ঞতা।

মধ্যাহ্ন বিরতির পর অনুষ্ঠিত হয় রাফেল ড্র ও স্পনসর প্রতিষ্ঠান রেনেটা পিএলসির উপস্থাপনা। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে মূল্যায়ন ও সমাপনী বক্তব্যের মাধ্যমে।

অনুষ্ঠানটি সম্পর্কে সিলেট ওসমানী মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. নুরুল হুদা নাঈম বলেন “এই সিএমই আয়োজন সিলেট অঞ্চলের চিকিৎসা শিক্ষা ও চিকিৎসকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও জ্ঞান বিনিময়ের একটি যুগান্তকারী পদক্ষেপ। ভবিষ্যতে এ ধরনের সেমিনার নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল পাটোয়ারী চিকিৎসা বিষয়ক এমন গবেষনা ধর্মী অনুষ্ঠান আয়োজনের ভুয়সী প্রশংসা করে বলেন” সিলেট থেকে হেড নেক এর এত বেশি জটিল রোগীর চিকিৎসা আমরা দিচ্ছি তা অভূতপূর্ব, এখন আর এ ধরনের অপারেশনের জন্য রোগীদের ঢাকা বা দেশের বাইরে যেতে হয় না”।

সিলেট বিভাগের সাতটি মেডিকেল কলেজের সম্মিলিত অংশগ্রহণ এবং তাদের গবেষণা নিবন্ধ উপস্থাপনা এই সিএমই-কে একটি সফল, ফলপ্রসূ ও গৌরবোজ্জ্বল শিক্ষা অনুষ্ঠানে পরিণত করেছে। চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধিতে এমন আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরে এবং জাতীয় পর্যায়ে সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ডা: এম এস রহমান শামীম, অধ্যাপক ডা: মাসুকুর রহমান চৌধুরী, অধ্যাপক ডা: কাজী আখতার উদ্দিন, অধ্যাপক ডা: ইমাদ হোসেন চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা: ঋতুরাজ দেব।

বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে নাক-কান-গলার বিভিন্ন রোগ বিষয়ে প্যানেল আলোচনা পরিচালনা করেন আয়োজনের সমন্বয়কারী সহকারী অধ্যাপক ডা: সৈয়দ নাফি মাহদী।

এ সংক্রান্ত আরও সংবাদ