সিলেট ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, মে ১১, ২০২৫
ক্রীড়া ডেস্ক
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার ইতি টানার পর, আবারও মাঠে গড়াতে চলেছে উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় দুটি টি-টোয়েন্টি লিগ—আইপিএল ও পিএসএল। সাময়িক স্থগিত হয়ে যাওয়া এই দুই প্রতিযোগিতাই নতুন করে শুরুর প্রক্রিয়ায় রয়েছে এবং সংশ্লিষ্ট বোর্ডগুলো ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছে।
পিএসএল ২০২৫: ফের শুরু হওয়ার সম্ভাবনা রাওয়ালপিন্ডিতেই:
পাক-ভারত যুদ্ধবিরতির ঘোষণার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পিএসএল ১০ আবারও শুরু করার বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে। জিও নিউজ সূত্রে জানা গেছে, বিদেশি খেলোয়াড়দের আপাতত দুবাইয়ে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনাও শুরু হয়েছে।
স্থানীয় খেলোয়াড়দের প্রস্তুত থাকতে বলা হয়েছে, আর বাকি থাকা আটটি ম্যাচ রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। এর আগে ২৭টি ম্যাচ সম্পন্ন হয়েছিল, যেখানে কোয়েটা গ্ল্যাডিয়েটরস ৬ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।
সম্পাদক : সাদিকুর রহমান সাকী
Design and developed by EBN-HOST-BD